জানতে হয় আদম সফির আদ্য কথা
শিল্পী: লালন
গীতিকার: লালন
জানতে হয় আদম সফির আদ্য কথা।
না দেখে আজাজীল সে রূপ কিরূপ আদম গঠলো যেথা॥
আনিয়ে জেন্দারো মাটি
গঠলে বোরখা পরিপাটি
মিথ্যা নয় সে কথা খাঁটি
কোন্ চিজে তার গঠন আত্মা॥
সেই যে আদমের ধড়ে
অনন্ত কুঠরি গড়ে
মাঝখানে হেতলে কল জুড়ে
কীর্তিকর্মা বসলো কোথা॥
আদমি হল আদম চিনে
ঠিক নামায় সে দেল-কোরানে,
লালন কয়, সিরাজ সাঁইর গুণে
আদম অধর ধরায় সুতা॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন