এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি

শিল্পী: বাংলা গান

এ’ভুলা গাঙ্গে বেভুলা পানি

রাজা, এলাচির গাঙ্গে খেওয়া

মশারির ভিতরে ছাবাল ঝিয়াই কান্দে রাজারে

রাজা, পাষাণে বুক ভাসে

রাজা, বিদোরে বুক ভাসে

হাতে হাতে ধরি জিজ্ঞাসা করইন বালি গো

বালি, কিসের দুখ উঠিয়াছে মনে?

ই’য়া (হিয়া) মোর জ্বলে, কলিজা মোর পুড়ে রাজারে

রাজা, মাই চাচী দেখিবার লাগি

রাজা, বাপ চাচা দেখিবার লাগি।

কালকে ফজরে জোড় পালকী সাজাইমু বালি গো

বালি, মাই চাচী দেখাইমু তোরে গো

বালি, বাপ চাচা দেখাইমু তোরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ