ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
শিল্পী: লালন
গীতিকার: লালন
ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।
সেকি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চীতে॥
পাতালে চোরের বহর
দেখায় আশমানের উপর,
তিন তারে হচ্ছে খবর,
হাওয়া মূলাধার তাতে॥
কোথা ঘর কি বাসনা
কে করে ঠিক-ঠিকানা
হওয়ায় তার লেনা-দেনা
শুভ শুভ যোগমতে॥
চোর ধ’রে রাখবি যদি,
হৃদ্-গারদ করগে খাঁটি
লালন কয়, নাটিখুঁটি
থাকতে কি আর দেয় ছুঁতে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন