দেখ না এবার আপনারো ঘর ঠাওরিয়ে
শিল্পী: লালন
গীতিকার: লালন
দেখ না এবার আপনারো ঘর ঠাওরিয়ে।
আঁখির কোনায় পাখির বাসা যায় আসে হাতের কাছ দিয়ে॥
ঘরে সবে তো পাখি একটা
তায় সহস্র কুঠরী কোঠা
আছে আড়া পাতিয়ে ও তার নিগুমে তার
মূল একটি ঘর অচিন হয় সেথা যেয়ে॥
ঘরের আয়না আঁটা চৌপাশে
মাঝখানে পাখি বসে আছে
আনন্দিত হয়ে।
তোরা দেখনা রে তাই ধরার জো নাই
সামান্য হাত বাড়ায়ে॥
পাখি দেখতে যদি সাধ করো,
সন্ধানী চিনে ধর
দিবে দেখায়ে।
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন তোমায়
বুঝাতে দিন যায় বয়ে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন