ঘুম পাড়ানী ঘুমের পরী

শিল্পী: বাংলা গান

ঘুম পাড়ানী ঘুমের পরী

আয়রে আয় আয়রে আয়

সোনামনির দুটি চোখে

ঘুমের পরশ দিয়ে যা।।

ফুলের দেশে যাবে সে

স্বপ্ন মধুর আবেশে

পাখনা মেলে উড়ে উড়ে

বহু দূরে নিয়ে যা।।

আয়রে পরী আয়না রে

ধরছে খুকু বায়না যে

ছন্দ তুলে দুলে দুলে

ফুলে ফুলে নিয়ে যা।।

———————

গানটির কথা লিখেছেন আবদুল হাই আল-হাদী এবং সুর করেছেন এ.এফ.এম.আলিমউজ্জামান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ