কারে দিব দোষ, নাহি পরের দোষ

শিল্পী: লালন

গীতিকার: লালন

কারে দিব দোষ, নাহি পরের দোষ
মনের দোষে আমি প’লাম রে ফেরে॥
আমার মন যদি বুঝিত
লোভের দেশ ছাড়িত,
লয়ে যেত আমায় বিরজা-পারে॥
মনের গুণে কেহ হ’লো মহাজন
ব্যাপার করে পেলো অমূল্য রতন,
আমারে মজালি অবোধ মন,
আমি পারের সম্বল কিছুই না গেলাম ক’রে॥
অন্তিম কালের কালে কিনা জানি হয়,
একদিন তা ভাবলে না অবোধ মনুরায়
মনে ভেবেছ দিন এমনি বুঝি যায়,
সকল জানা যাবে যেদিন শমনে ধরে॥
কামে চিত্ত হত মন রে আমার,
সুধা ত্যেজে গরল খায় সে বেসোমার,
(দরবেশ) সিরাজ সাঁই কয়, লালন রে, তোমার
বুঝি ভগ্ন দশা ভারি
ঘটলো আখেরে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ