যে জন দেখেছে অটল রূপের বিহার
শিল্পী: লালন
গীতিকার: লালন
যে জন দেখেছে অটল রূপের বিহার,
মুখে বলুক কিবা না বলুক সে
থাকলে ওই নেহার
নয়নে রূপ না দেখতে পায়,
নাম-মন্ত্র জপিলে কি হয়,
নামের তুল্য নাম পাওয়া যায়,
রূপের তুল্য কার॥
নেহারায় গোলমাল হ’লে,
পড়বি মন কু-জনার ভোলে,
আখেরে গুরু বলে ধরবি কারে,
তরঙ্গ-মাঝার॥
স্বরূপ-রূপের রূপের ভেলা
ত্রিজগতে করছে খেলা
ফকির লালন বলে, মনরে ভোলা,
কোলে ঘোর তোমার॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন