ধড়ে কোথায় মক্কা মদীনে চেয়ে দেখ নয়নে

শিল্পী: লালন

গীতিকার: লালন

ধড়ে কোথায় মক্কা মদীনে চেয়ে দেখ নয়নে।
ধড়ের খবর না জানলে ঘোর যাবে না কোনদিনে

ওহাদানিয়েৎ-এর রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুর যেতে পথ পাব না
ঘুরবি কত ভুলে॥
উপর-ওয়ালা সদর বাড়ি
অচিন দেশে তার কাছারি
সদায় করে হুকুম জারী
মক্কায় বসে নির্জনে॥
চারি রাহার চারি মকবুল
ওহাদানিয়েতে রছুল,
সিরাজ সাঁই কয়, না জেনে উল
লালন তুই ঘুরিস কেনে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ