গানের ডালি ভরে দে গাে উষার কোলে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
গানের ডালি ভরে দে গাে উষার কোলে—
আয় গাে তােরা, আয় গাে তােরা, আয় গাে চলে॥
চাঁপার কলি চাঁপার গাছে সুরের আশায় চেয়ে আছে,
কান পেতেছে নতুন পাতা গাইবি ব’লে॥
কমলবরণ গগন-মাঝে
কমলচরণ ওই বিরাজে।
ওইখানে তাের সুর ভেসে যাক, নবীন প্রাণের ওই দেশে যাক,
ওই যেখানে সােনার আলাের দুয়ার খােলে॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন