তিন দিনের তিন মর্ম জেনে

শিল্পী: লালন

গীতিকার: লালন

তিন দিনের তিন মর্ম জেনে।
রসিক সাধলে ধরে তা একই দিনে॥

অকৈতব সে ভেদের কথা
কইতে মর্মে লাগে ব্যথা
না কহিলে জীবের নাহিক নিস্তার
কয় সেই জন্যে॥
তিনশ ষাট রসের মধ্যে
তিনরস গণ্য হয় রসিকার
সাধিলে সে করণ এড়াইবে শমন
এ ভুবনে॥
অমাবস্যা প্রতিপদ
দ্বিতীয়ার প্রথমে সে তো
দরবেশ লালন বলে, তাই কার আগমন
সেই যোগের সনে

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ