বাড়ির গাছ কাটিয়া রাজায় বানাইলা জুড় পালং

শিল্পী: বাংলা গান

বাড়ির গাছ কাটিয়া রাজায় বানাইলা জুড় পালং গো।

জুড় বিছনা বিছাইয়া রাজায় গো শুইয়া নিদ্রায় গেলা

ফজরে উঠিয়া কইন্যায় গো কান্দইন জারে জারে গো।

ফজরে উঠিয়া রাজায় গো কইয়া বুঝাও মোরে গো

কিতার লাগি কান্দো কইন্যা গো

কইন্যা কইয়া বুঝাও মোরে গো।

আইজকে রাত্রে স্বপ্নে দেখছি গো রাজা গো

মাই বাপ মারা খাইছইন গো।

সেই কথা শুনিয়া রাজা গো পানসি খরিদ করলা গো

সাজ সাজ সাজ কইন্যা গো

কইন্যা গো যাইতায় মাই বাপের দেশে গো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ