আমি যেন যাইতাম দুরই শশুর দেশে

শিল্পী: বাংলা গান

আমি যেন যাইতাম দুরই শশুর দেশে মাইজী গো

মাইজী, কি ধন দিবায় সাথে?

শির না চাইয়া শিরর টিকা দিছি বাবারে

বাবা, যেই না রংগে বউ না সাজে

।।

আমি যেন যাইতাম দুরই শশুর দেশে চাচীজী গো

চাচীজী, কি ধন দিবায় সাথে?

গলা না চাইয়া গলার হার দিছি বাবারে

বাবা, যেই না রংগে বউ না সাজে।।

আমি যেন যাইতাম দুরই শশুর দেশে ভৈনাই গো

ভৈনাই, কি ধন দিবায় সাথে?

পাওয়েরই নুপুর দিছি ভাইধনরে

ভাইধন, যেই না রংগে বউ না সাজে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ