কেন নয়ন আপনি ভেসে যায় জলে

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

কেন নয়ন আপনি ভেসে যায় জলে।
কেন মন কেন এমন করে।
যেন সহসা কী কথা মনে পড়ে—
মনে পড়ে না গো তবু মনে পড়ে।
চারি দিকে সব মধুর নীরব,
কেন আমারি পরান কেঁদে মরে।
কেন মন কেন এমন কেন রে।
যেন কাহার বচন দিয়েছে বেদন,
যেন কে ফিরে গিয়েছে অনাদরে—
বাজে তারি অযতন প্রাণের ’পরে।
যেন সহসা কী কথা মনে পড়ে—
মনে পড়ে না গো তবু মনে পড়ে।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ