সে করণ সিদ্ধি করা সামান্য কাজ নয়
শিল্পী: লালন
গীতিকার: লালন
সে করণ সিদ্ধি করা সামান্য কাজ নয়।
গরল হইতে সুধা নিতে আত্যশে প্রাণ যায়॥
সাপের কাছে নাচায় বেঙ্গা,
এতো বড় আজব রঙা
রসিক যদি হয় সে ঘোঙা
অমনি ধরে খায়॥
ধন্বন্তরির গুণ শিখিলে
সে কি হয় রূপের কালে
সে গুণ তার উল্টিয়ে ফেলে
মস্তকে দংশায়॥
একান্ত সে অনুরাগী
জ্যান্তে-মরা ভয়-ত্যাগী
লালন কয়, সে রসিক যোগী
আমার কার্য নয়॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন