আব-হায়াতের নদী কোনখানে

শিল্পী: লালন

গীতিকার: লালন

আব-হায়াতের নদী কোনখানে।
আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে
মওলার মহিমারে এমনি
সেই নদীতে হয় অমৃত পানি
তার এক রতি পরশে শুনি
অমর হবে সেই জনে॥
সেই নদীর পিছল ঘাটা,
কত চাঁদ কোটালে খেলছে রে ভাটা,

দীন দুনিয়ায় জোড়া একটা
মীন আছে তার মাঝখানে॥
আব-হায়াতের মর্ম যে জন পায়,
উপাসনার সীমা তাইরি হয়,
সিরাজ সাঁইর আদেশে
অধীন লালন ফকির তাই ভণে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ