আর তো কালার সে ভাব নাইকো সই
শিল্পী: লালন
গীতিকার: লালন
আর তো কালার সে ভাব নাইকো সই।
সে না তেজিয়ে মদন প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম ঝাঁপাই
অগোর চন্দন ভূষিত যে সদায়
সেই কালাচাঁদ ধুলায় লুটায়
ও না থেকে থেকে ব’লছে সদায়
সাঁই দরদী কৈ লো কৈ॥
সশুক বিরিঞ্চি আদি যার
তারি আঁচলা ঝোলা করোয়া কোপীন সার
প্রভু শেষ লীলে করলেন জারী
আনকা আইন দেখনা ঐ॥
বেদবিধি ত্যজিয়ে দয়াময়
কি নূতন ভাব আনিলে নদীয়ায়,
ফকির লালন বলে, আমি সে ত
ভাব জানিবার যোগ্য নই
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন