কি শোভা দ্বি-দল পরে
শিল্পী: লালন
গীতিকার: লালন
কি শোভা দ্বি-দল পরে।
রস মণি মাণিক রূপ ঝলক মারে
আবিস্বস্তম্ভেতে অনিত্য গোলোক
বিরাজ করে তাহে পূর্ণ ব্রহ্মলোক,
হ’লে দ্বি-দল নির্ণয় সকল জানা যায়,
প্রসঙ্গ থাকে না সাধন-দ্বারে॥
শতদল কিম্বা সহস্র দল
রসরতিরূপে করে চলাচল,
দ্বি-দলে স্থিতি বিদ্যুত আকৃতি,
ষড়দলে বারাম যোগাল তারে॥
ষড়দলে কিম্বা সে ত ষড়তত্ত্ব হয়
দশম দলে মৃণাল গতি গঙ্গা বয়
ওগো তিরোধারা তার, ত্রিগুণ বিচার,
লালন বলে গুরু অনুসারে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন