কারে আজ শুধাই সে কথা

শিল্পী: লালন

গীতিকার: লালন

কারে আজ শুধাই সে কথা,
কি সাধনে পাব তারে যে আমার জীবন-দাতা

শুনতে পাই ধার্মিক সবে,
ইল্লীন সিজ্জীন যাবে,
উভয় সব কয় আধ রবে
অটল-প্রাপ্তির কৈ ক্ষমতা॥
ইল্লীন সিজ্জীন দুখ-সুখের ঠাঁই
কোন্খানে রেখেছেন সাঁই
হেথা কেন দুখ-সুখ পাই
কোথাকার পাপ ভুগি কোথা॥
যখনকার পাপ তখন ভুগি
শিশু তবে হয় কেন রোগী,
লালন বলে, বোঝ দেখি
কখন শিশুর গোনার খাতা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ