কতভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে

শিল্পী: রজনীকান্ত সেন

কতভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে।

মত্ত এ চিত তবু, তর্ক বিচারে।

নিত্য নিয়তি বলে বায়ু ধায়, মেঘ চলে,

শ্যাম-বিটপি দলে সু-রসাল ফল ফলে,

পাখী গাহে, ফুল ফোটে, তটিনী বহিয়া যায়।

দ্বিধাহীন অনুভুতি হৃদয়ে রহিয়া যায়,

স-ম্ভিত চিত পায় জ্যোতি আঁধারে।

অসীম শূন্য তলে সৌর-জগত কত,

ভ্রানি- হীন ভ্রমে চির-চিহ্িনত পথ ;

রুগ্ন শিশুরে ধরি‘জননী বক্ষো পরি

উষ্ণ কপোলে চুমে, নয়নে অশ্রু মরি !

বিশ্ব-দৃশ যত, ‘অসি’’প্রচারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ