লেম্বু তলে আমার সিফাই দুলা সাজে গো

শিল্পী: বাংলা গান

লেম্বু তলে আমার সিফাই দুলা সাজে গো

লেম্বু তুলিও না।

রান্ধা ঘরে সামাইমু

সকল দাসী আমি বাছিমু

সুন্দর দাসী আমার বিবির লাগি আনমু গো

লেম্বু তুলিও না।

গোয়াল ঘরে সামাইমু

সকল গরু আমি বাছিমু

দুধাল গাই আমার বিবির লাগি আনমু গো

লেম্বু তুলিও না।

মুরুগের ঘরে সামাইমু

সকল মুরুগ আমি বাছিমু

হায়দরি মুর্গা আমার বিবির লাগি আনমু গো

লেম্বু তুলিও না।

বাংলা ঘরে সামাইমু

সকল গোলাম আমি বাছিমু

সুন্দর গোলাম আমার বিবির লাগি আনমু গো

লেম্বু তুলিও না।

ঘুড়ার ঘরে সামাইমু

সকল ঘুড়া আমি বাছিমু

তেজী ঘুড়া আমার ছিফাইর লাগি আনমু গো

লেম্বু তুলিও না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ