বিয়ার লাগল উলমতি
শিল্পী: বাংলা গান
বিয়ার লাগল উলমতি
দামান্দে করইন মতি খেতি
ওবা দামান্দ মতির বাগানে ঢাল পানি।
যখন মতি ছাড়ল ফুল
দামান্দ হইলা বাড়ির মূল
ওবা দামান্দ মতির বাগানে ঢাল পানি।
যখন মতি ছাড়ল পাতা
দামান্দ হইলা বাড়ির বেটা
ওবা দামান্দ মতির বাগানে ঢাল পানি।
যখন মতি ছাড়ল গুটা
দামান্দ চাইন আলাদা কুঠা
ওবা দামান্দ মতির বাগানে ঢাল পানি।
ওবা দামান্দ মতির বাগানে তুল ফুল
বিয়ার লাগল উলমতি
দামান্দে করইন মতি খেতি
ওবা দামান্দ মতির বাগানে ঢাল পানি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন