সখী, তোরা দেখে যা এবার এল সময়
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
সখী, তোরা দেখে যা এবার এল সময়
আর বিলম্ব নয়, নয়, নয়।
কাছে এল বেলা, মরণ-বাঁচনেরই খেলা,
ঘুচিল সংশয়।
আর বিলম্ব নয়।
বাঁধন ছিঁড়ল তরী,
হঠাৎ.দখিন-হাওয়ায়-হাওয়ায় পাল উঠিল ভরি।
ঢেউ ওঠে ওই খেপে, ও তোর হাল গেল যে কেঁপে,
ঘূর্ণিজলে ডুবে গেল সকল লজ্জা ভয়।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন