সে কথা কি ক’বার কথা জানিতে হয় ভাবাবেশে

শিল্পী: লালন

গীতিকার: লালন

সে কথা কি ক’বার কথা জানিতে হয় ভাবাবেশে
অমাবস্যা পূর্ণিমা সে পূর্ণিমা সে অমাবস্যে॥

অমাবস্যায় পূর্ণিমা যোগ
আজব-সম্ভব সম্ভোগ
জানলে খণ্ডে এ ভব-রোগ
গতি হয় অখণ্ড দেশে॥
রবি শশী রয় বিমুখা
মাস অন্তে হয় একদিন দেখা
সেই যোগের যোগে লেখাজোখা
সাধলে সিদ্ধি হয় অনায়াসে॥
দিবাকর নিশাকর সদাই
উভয় অঙ্গে উভয় লুকায়
ইসারাতে সিরাজ সাঁই কয়,
লালনরে তোর হয় না দিশে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ