তারে দেহো গো আনি
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
তারে দেহো গো আনি।
ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী।
একটি শুনিব কথা, একটি শুনাব ব্যথা—
শেষবার দেখে নেব সেই মধুমুখানি।
ওই কোলে জীবনের শেষ সাধ মিটিবে,
ওই কোলে জীবনের শেষ স্বপ্ন ছুটিবে।
জনমে পূরে নি যাহা আজ কি পূরিবে তাহা।
জীবনের সব-সাধ ফুরাবে এখনি?
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন