বিচ্ছিন্ন আবেগ

শিল্পী: ওয়ারফেইজ

একদিন আমি হেটে চলছি পথে একা

হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি

চারিদিকে আঁধার

আঁধার আর আঁধার

আঁধার আর অজ্ঞতা

কোনদিন আমি গাইবো সেই গান

যে গানে থাকবেনা মলিন অহংকার

কোনদিন আমি গাইবো সেই গান

যে গানে থাকবে শুধু জোৎস্নার স্বচ্ছতা

আলোয় আলোয় ভরা চারিদিকে

তবুও কেন ঘরে এত আঁধার

শুনি তবু শুনি না

বুঝি তবু বুঝি না

গানের মত গান নেই কেন তাই

কোনদিন আমি গাইবো সেই গান

যে গানে থাকবে মহাশূন্যের উদারতা

কোনদিন আমি গাইবো সেই গান

যে গানে থাকবে সাগরে গাঙচিলের ডাক

বন্দী আমি নিজেরই স্তব্ধতায়

কণ্ঠে আমার নেই কোন সুর

বন্ধ জানালার পাশে বসে আছি

ফুলের সুবাস পাই

আলোর দরজা খুলেও কেন খুলিনা

বারবার শুধু ছিটকে পড়ি

অশ্লীল কারাগারে

কি যেন কি পাবার

মোহে…

——————-

ওয়ারফেইজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে