সেই অটল রূপের উপাসনা

শিল্পী: লালন

গীতিকার: লালন

সেই অটল রূপের উপাসনা
কেউ জানে কেউ জানে না।
বৈকুণ্ঠ গোলোকের উপর
আছে রে সে রূপেরো বিহার
কৃষ্ণের কেউ নয় রাধের
পতি সে জনা॥
স্বরূপ রূপের এই জেনো ধরন
দোঁহার ভাবে টলে দোহার মন
অটলকে টলাতে পারে
কোন্ জনা॥
নরেকার যা হতে জন্মায়
শক্তি ধারা সেই আবিম্বে
অধীন লালন বলে, দিন থাকিতে
জেনলে না।

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ