আমি আর কি দেখা পাব বন্ধু রে

শিল্পী: কুমোদ কান্ত

গীতিকার: কুমোদ কান্ত

আমি আর কি দেখা পাব বন্ধু রে…
আমার দিনে দিনে তনু হলো ক্ষীণ
কেবল ভাবিতে তাহারে
আর কি দেখা পাব বন্ধু রে…

দু নয়নের জলে আমার বক্ষে বহে নদী
এতদিনে ক্ষয় হইয়া রে যাইতাম,
পাষাণ হইতাম যদি
আমার হাড়-মাংস করিল ফাঁসা রে
ওই না অন্তর কাঁটা পোকে রে
আমি আর কি দেখা…

হইতাম যদি জলের কুমির খুঁজিতাম জলে
ও আমি হইতাম যদি বনের বাঘ রে
খুঁজিতাম জঙ্গলে
হইতাম যদি উড়া পাখি রে
উড়ে দেখতাম জগৎ ভরি রে
আমি আর কি দেখা পাব তারে…

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে