ডাক রে মন আমার হক নাম আল্লা বলে

শিল্পী: লালন

গীতিকার: লালন

ডাক রে মন আমার হক নাম আল্লা বলে।
ভেবে বুঝে দেখ সকলি হক মোর আল্লার নামটি
তাও ভুলিলে।
ভরসা নাই এ জেল-ঘনি
যেমন পদ্মপাতায় পানি
পড়িবে টলে সুখের বাড়িঘর
কোথা রবে কার হক না-হক
তাই কি বল সঙ্গে চলে॥
ভবের ভাই-বন্ধু যারা
বিপদ দেখিলে তারা
পালাবে ফেলে।
কায়-প্রাণেতে ভাই আখেরে সুপদ নাই
ক্ষণেক পক্ষী যেমন থাকে বৃক্ষডালে॥

অকাজে দিন হল রে সাম
কখন নেবা সেই মধুর নাম
বাজার ভাঙ্গিলে।
পেয়েছিলে মন দুর্লভ জনম,
লালন কয়, এ জনম যায় বিফলে

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ