দামান তারা সাত ভাই সাত ঘোড়া ছোয়ারি
শিল্পী: বাংলা গান
দামান তারা সাত ভাই সাত ঘোড়া ছোয়ারি
একলা ছাবাল দামান চৌদর ছোয়ারি
যদি বা দামান পড়রা, পণ্ডিত আছিলাই
সাথে করি আনিতা অজু, খড়ম, পানি
।
আমারো না মাইজী বড় ঘরের জঞ্জালি
সুসারিয়া না দিছোইন অজু,খড়ম, পানি।
দামান তারা সাত ভাই সাত ঘোড়া ছোয়ারি
একলা ছাবাল দামান চৌদর ছোয়ারি
যদি বা দামান পড়রা, পণ্ডিত আছিলাই
সাথে করি আনিতা জায়নামাজ আর চাটি।
আমারো না চাচীজী বড় ঘরের জঞ্জালি
সুসারিয়া না দিছোইন জায়নামাজ আর চাটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন