দিল-দরিয়ায় ডুবে দেখ না

শিল্পী: লালন

গীতিকার: লালন

দিল-দরিয়ায় ডুবে দেখ না।
অতি অজান খবর যাবে জানা॥
আলখানার শহর ভারি,
তাহে আজব কারিগুরি,
উত্তরায় পানি নাই ভিটে ডোবে ভাই,
কি প্রতারি এ কারখানা॥
ত্রিবেণীর পিছন ঘাটে,
বিনে হাওয়ায় সোজা ছোটে,
ও সে বোবায় কথা কয় কালায় শুনতে পায়,
আধলাতে পরখ করছে সোনা॥
কহিবার যোগ্য নয় সে কথা
সাগরে ভাসে জগৎ-মাতা
লালন বলে, সে মার উদরে পিতা
জন্মে পত্নীর দুগ্ধ খেলে সে না॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ