উদয় কাল কলি রে ভাই কলি আমি বলি তাই

শিল্পী: লালন

গীতিকার: লালন

উদয় কাল কলি রে ভাই কলি আমি বলি তাই।
হাগড়া বেদে নেংটি ছিঁড়ে লোক বুঝি হাসিয়ে যায়॥
কলিকালে অ-মানুষের জোর
যত ভাল মানুষ বানায় তারা চোর,
সমঝে ভবে না চলিলে
বোম্বেটের হাতে পড়বি ভাই॥
কারে বিশ্বাস কেউ করে না
ওগো শঠে শঠে সকল কারখানা
ছিটেফোঁটা তন্ত্রমন্ত্র
কলির ধর্ম দেখতে পাই॥
যত মা-মারা বাপ-বদলানে
সবাই কলিকালে বেশী ভাগ পায়।
ফকির লালন বলে, ঘোর কলিতে
ধর্ম রাখা কি উপায় গো কি উপায়॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ