কে বানালে এমন রঙমহলখানা

শিল্পী: লালন

গীতিকার: লালন

কে বানালে এমন রঙমহলখানা।
হাওয়া দমে দেখ তারে আসল চেনা॥
বিনাতেলে জ্বলছে বাতি,
দেখতে যেমন মুক্তামতি,

জলময় তার চতুর্ভিতি
মধ্যে খানা॥
তিল পরিমাণ যায়গা সে যে,
হদ্দো রঙ্ তাহার মাঝে,
কালায় শোনে অন্ধ দেখে
ন্যাংড়ার নাচনা॥
যে গঠিল এ রঙমহল,
না জানি তার রঙ্টি কেমন,
সিরাজ সাঁই কয়, নাইরে লালন
তার তুলনা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ