আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি

শিল্পী: বাংলা গান

আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি

মারো তো কইন্যার মারে ছোলাইল বেতের বাড়ি

।।

ছোলাইল বেতের বাড়ি খাইয়া পিটন গড়াগড়ি

এক্কই দৌড়ে গিয়া উঠলা পান উইল্লার বাড়ি

পান উইল্লা ভাইরে ভাই বলি তোমারে

এক চাটা পান দিয়া বিদায় দেও আমারে।

আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি

মারো তো কইন্যার চাচীরে ছোলাইল বেতের বাড়ি।।

ছোলাইল বেতের বাড়ি খাইয়া পিটন গড়াগড়ি

এক্কই দৌড়ে গিয়া উঠলা গুয়া উইল্লার বাড়ি

গুয়া উইল্লা ভাইরে ভাই বলি তোমারে

এক ভী গুয়া দিয়া বিদায় দেও আমারে।

আন তো মরিচের ডাল বান্ধ আটি আটি

মারো তো কইন্যার ভৈনরে ছোলাইল বেতের বাড়ি।।

ছোলাইল বেতের বাড়ি খাইয়া পিটন গড়াগড়ি

এক্কই দৌড়ে গিয়া উঠলা সাদা উইল্লার বাড়ি

সাদা উইল্লা ভাইরে ভাই বলি তোমারে

এক গাইট সাদা দিয়া বিদায় দেও আমারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ