ফুলের গাছ রইয়াছি দয়ার মাইজীরে কইয়াছি

শিল্পী: বাংলা গান

ফুলের গাছ রইয়াছি দয়ার মাইজীরে কইয়াছি

মাইজী গো ফুলর গাছ রাখিও যতনে।

যেবালা ফুল ফুটিবো, মাইজীর মনো উঠিবো

আমার ঝিয়াই পরার ঘরো কেমনে বঞ্চিবো।

ফুলের গাছ রইয়াছি দয়ার চাচীজীরে কইয়াছি

চাচীজী গো ফুলর গাছ রাখিও যতনে।

যেবালা ফুল ফুটিবো, চাচীজীর মনো উঠিবো

আমার ঝিয়াই পরার ঘরো কেমনে থাকিবো।

ফুলের গাছ রইয়াছি দয়ার মাইজীরে কইয়াছি

মামীজী গো ফুলর গাছ রাখিও যতনে।

যেবালা ফুল ফুটিবো, মামীজীর মনো উঠিবো

আমার ঝিয়াই পরার ঘরো কেমনে বঞ্চিবো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ