তুমি কার কেবা তোমার এই সংসারে

শিল্পী: লালন

গীতিকার: লালন

তুমি কার কেবা তোমার এই সংসারে।

মিছে মায়ায় মজে কেন এমন করো রো

এত পীরিত দন্ত জিহ্বায়

কায়দা পেলে সেও সাজা দেয়

স্বল্পতে সব জানিতে হয়।

ভাব-নগরে।

সময়ে সকলি সখা

অসময়ে কেউ না দেয় দেখা

যার পাপে সে ভোগে একা

চার যুগে রে৷

আপনি যখন নও আপনার

কারে বল আমার আমার

সিরাজ সাঁই কয়, লালন তোমার

জ্ঞান নাহি রে।।

————

বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে