কি সাধনে পাই গো আমি তারে

শিল্পী: লালন

গীতিকার: লালন

কি সাধনে পাই গো আমি তারে।
ও সে ব্রহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে॥
শূন্য শিখর যার নির্জন গোফা
স্বরূপে সেই তো চন্দ্রের আভা,
ও সে ধরতে যাই হাতে নাহি পাই
কেমনে সে রূপ যায় গো সরে॥
জেনে শাস্ত্র ভাল কেহ কেহ
পঞ্চতাত্ত্বিক হ’লে সেহি জানতে পায়
ও সে পঞ্চতত্ত্বের ঘর সেও তো অন্ধকার
নিরপেক্ষ সেই হয় বিচারে॥
গুরুপদে আজ হইত মরণ
তবে বুঝি সফল হইত জীবন
ভাবিয়ে লালন কহে, ওরে আমার ভাগ্যে
তা তো ঘটলোনা রে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ