বাদলের মাদল বাজে গুরু গুরু দুরু দুরু মন

শিল্পী: পুলক বন্দ্যোপাধ্যায়

গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়

সুরকার: রতু মুখোপাধ্যায়

বাদলের মাদল বাজে গুরু গুরু দুরু দুরু মন,
বরষার স্বপ্নে ভিজে কাঁপলো দু’নয়ন ||

আমাকে আমার মাঝে যায় না দরে রাখা,
জানি না খুশির মযূর কোথায় মেলে পাখা—
তা তা থৈ নাচের কি তাল শুনছি সারাক্ষণ ||

হয়তো আমার কথা না শুনে না মেনে আসবে না আর,
তাই তো মনে মনে তোমায় ভেবে ভেবে এই অভিসার |
খেলেছ মেঘের পরে মেঘ জমানোর খেলা,
এল তাই নতুন করে বৃষ্টি ঝরার বেলা—–
কিছুতেই মানবে না মন ঝরবে অকারণ ||

***
গান – বাদলের মাদল বাজে গুরু গুরু দুরু দুরু মন
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে