ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে, তাের নয়ন এল জলে ভরে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে, তাের নয়ন এল জলে ভরে॥
এত দিনে তােমায় বুঝি আঁধার ঘরে পেল খুঁজি—
পথের বঁধু দুয়ার ভেঙে পথের পথিক করবে তােরে॥
তাের দুখের শিখায় জ্বাল্ রে প্রদীপ জ্বাল্ রে।
তাের সকল দিয়ে ভরিস পূজার থাল রে।
যেন জীবন মরণ একটি ধারায় তার চরণে আপনা হারায়,
সেই পরশে মােহের বাঁধন রূপ যেন পায় প্রেমের ডােরে॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন