আপনারে আপনি চেনা যদি যায়

শিল্পী: লালন

গীতিকার: লালন

আপনারে আপনি চেনা যদি যায়।
তবে তারে চিনতে পারি সেই পরিচয়॥
উপর-আলা সদর বারি
আত্মারূপে অবতরি
মনের ঘোরে চিনতে নারি
কিসে কি হয়॥
যে অঙ্গ সেই অংশ কলা
কায় বিশেষে ভিন্ন বলা
যার ঘুচেছে মনের ঘোলা
সে কি তা কয়॥
[সেই আমি কি আমি আমি
তাই জানিলে যায় দুর্নামি
লালন কয়, তবে কি ভ্রমি
ভব কুপায়]॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ