হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি

শিল্পী: বাংলা গান

হাতে লও লিলাই কাডারি মুখে লও লিলাই সুপারি

হাত বাড়াইয়া লও গো লিলাই তোমার বিয়ার কাবিন—- (২)

কাবিন করবাম মিলিয়া, কাবিন করবাম চিনিয়া

আরো ছয়মাস থাকবাম আমি খেইলের জোগাল লৈয়া— (২)

আমার বাবাজী নিদারুন, টেকা লৈছৈন বাবাজী কি কারণ

আমার বাবাজী নিদয়া, টেকা গো লৈছে বাবাজী কি কৈরা

টেকা গো লৈছি ঝি-ধন তোরে দিতাম বিয়া।

কট্টা ভৈরা আনো গো বিষ, খাইয়া মরি গো আমি অচম্বিৎ— (২)

আমার বাবাজীর দয়া গো মায়া কই গেল রে

আমার প্রাণ পাখি উইড়া যাওরে ।।
–(২)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ