পাখি উড়িয়া উড়িয়া

শিল্পী: পথিক নবী

**পাখি উড়িয়া উড়িয়া**

পাখি উড়িয়া উড়িয়া উড়িয়া উড়িয়া উড়িয়ারে যায়

একটা সাদা পাখি আমাকে ভাবায়-

পাখির ঠোঁটের ক্ষীণ তৃণ আমাকে জানায়

তোমার ঘরে ফেরার বেলা যায়-

ভাবি কোথায় ফিরিব, ঘরইতো বাঁধি নাই

আসলে কি ফেরা যায়

আসলে কি ফেরা হয়

নাকি শুধু শুধু পরে থাকা

ধুল আর ধুলার মায়ায়-

একটা সাদা পাখি আমাকে ভাবায়-

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে