মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি

শিল্পী: বাংলা গান

মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি

অস্তে ধীরে বাওরে মাঝি ভাই

মাইজীর কান্দন শুনি।

আমার মাইজীর কান্দন বা মাঝি ভাই

ময়না পাখির বুলি।

মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি

অস্তে ধীরে বাওরে মাঝি ভাই

বাবার কান্দন শুনি।

আমার বাবার কান্দন বা মাঝি ভাই

তোতা পাখির বুলি।

মেঘ না আন্ধাইরা রাত্রি গাঙ্গে নয়া পানি

অস্তে ধীরে বাওরে মাঝি ভাই

চাচার কান্দন শুনি।

আমার চাচার কান্দন বা মাঝি ভাই

কুকিলের বুলি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ