কি দিয়া খাবাইতাম বেওয়াইরে

শিল্পী: বাংলা গান

কি দিয়া খাবাইতাম বেওয়াইরে

কি দিয়া খাবাইতাম পুৎরারে

কি দিয়া খাবাইতাম বৈরাতিরে

কি দিয়া খাবাইতাম সোনার ঝিয়ের জামাইরে।

হাতি দিয়া খাবাইমু বেওয়াইরে

ঘোড়া দিয়া খাবাইমু পুৎরারে

ছাগল দিয়া খাবাইমু বৈরাতিরে

গরু দিয়া খাবাইমু সোনার ঝিয়ের জামাইরে।

কোন ঘরে বসাইতাম বেওয়াইরে

কোন ঘরে বসাইতাম পুৎরারে

কোন ঘরে বসাইতাম বৈরাতিরে

কোন ঘরে বসাইতাম সোনার ঝিয়ের জামাইরে?

পছমের ঘরে বসাইমু বেওয়াইরে

পুবের ঘরে বসাইমু পুৎরারে

উৎরের ঘরে বসাইমু বৈরাতিরে

কুঞ্জ ঘরে বসাইমু সোনার ঝিয়ের জামাইরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ