তুমি যে হলে শ্রেষ্ঠ বাংলার কূল

শিল্পী: নাঈম মিয়া

তুমি যে হলে শ্রেষ্ঠ বাংলার কূল
এ ধরাতে তুমি এক সুগন্ধময় ফুল।
তোমারই নামে গাঁথি গো মালা
তবে এই মনে পাই আমি সুখ
ওগো শামসুল ওলামা মুর্শিদে বরহক।।

ফুল সেরা ফুল তুমি হৃদয় কাননে
কত ভ্রমর ঘুরে সেই ফুলেরই ঘ্রাণে
ও ফুলের পাগল আমি খুলে হৃদ্দচোখ।।

হাজারো ফুলের মাঝে তুমি যে শ্রেষ্ঠ
পাপেরই হা-হা-জার করে দাও পিষ্ট
নূরে যেন রাঙা তোমার নূরানী ত্বক।।

হৃদয় ছুয়ে যায় ফুলেরই ঘ্রাণে
তুমি যে সেই ফুল ত্রিলোক ভূবনে
হাজারো মানব ভিরে দেখি তোমার মুখ।।

——–
রচনাকাল-১৭ই রামাদ্বান ১৪৪৩
এপ্রিল ২০২২
গানপুর,মাঝহাটি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে