বোঝে না বোঝে না বোঝে না

শিল্পী: অরিজিৎ সিং

ছবি: বোঝে না সে বোঝে না (২০১২)

গীতিকার: প্রসেন

বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে,

কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়,

তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,

আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়

বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না।।

বোঝে না বোঝে না বোঝে না।।

পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম,

তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়,

সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি

আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায়

বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না।।

বোঝে না বোঝে না বোঝে না।।

আজ সব সত্যি মিথ্যে, দিন বলছে যেতে যেতে,

মন গুমরে গুমরে মরছে কি উপায়,

জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না,

কেন এমন রাত্রি নামছে জানলায়

বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না।।

বোঝে না বোঝে না বোঝে না।।

এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম,

খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে,

জানি আবার আসবে কালকে,

নিয়ে পালকি পালকি ভাবনা,

ফের চলে যাবে করে একলা আমাকে

বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না।।

বোঝে না বোঝে না বোঝে না।।

বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না।।

বোঝে না বোঝে না বোঝে না।।

বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না।।

বোঝে না বোঝে না বোঝে না।।

————–

মিউজিক : ইন্দ্রদীপ দাশগুপ্ত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে