কৃষ্ণ পদ্মেরি কথা করোরে দিশে

শিল্পী: লালন

গীতিকার: লালন

কৃষ্ণ পদ্মেরি কথা করোরে দিশে।
রাধা কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে॥
না জেনে সেই যোগ নিরূপণ,
রসিক নাম ধরা সে কেমন
অসময়ে চাষ করলে তখন
কৃষি হয় কিসে॥
সামান্য বিচার কর
বিশ্বাস লইয়ে ধর
অমূল্য ফল পেতে পার
তাহে অনায়াসে॥
শুনতে নাই আন্দাজী কথা
বর্তমানে জান হেথা
লালন কয়, সে জন্মলতা
দেখরে কিসে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ