চৈত্রপবনে মম চিত্তবনে বাণীমঞ্জরী সঙ্কলিতা

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

চৈত্রপবনে মম চিত্তবনে বাণীমঞ্জরী সঙ্কলিতা
ওগো ললিতা।
যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায়
অনাদরে হবে ধূলিদলিতা
ওগাে ললিতা।
তােমার লাগিয়া আছি পথ চাহি— বুঝি বেলা আর নাহি নাহি।
বনছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও—
কণ্ঠহারে করো সঙ্কলিতা
ওগাে ললিতা।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ