চাঁদ-ধরা ফাঁদ জান না মন

শিল্পী: লালন

গীতিকার: লালন

চাঁদ-ধরা ফাঁদ জান না মন।
নেহার নাই তোমার লাফালাফি সার,
একবার লাফ দিয়ে ধরতে যাও গগন॥
সামান্য রূপের গণ্য পাবে কে,
শুদ্ধ প্রেম রসের রসিক যে,
ও সেই প্রেম কেমন, করো নিরূপণ,
প্রেমের সন্ধি জেনে থাকো চেতন॥
ভক্তিপাত্র সিঁড়ি করো রে নির্ণয়,
মুক্তিদাতা এসে যথা বারাম দেয়,
নইলে হবে না প্রেম উপাসনা,
মিছে জল বাড়িয়ে হবে মরণ॥
মুক্তিদাতা আছেন নয়নের অজান,
ভক্তিপায়ে সিঁড়ি দেখ বর্তমান,
মুখে দীন দীন বল, সিঁড়ি ধরে চল,
সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ