এখনো কেন সময় নাহি হল, নাম-না-জানা অতিথি

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

এখনো কেন সময় নাহি হল, নাম-না-জানা অতিথি—
আঘাত হানিলে না দুয়ারে, কহিলে না ‘দ্বার খোলো’।

হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে—
এসো,আমার হঠাৎ-আলো, পরান চমকি তোলো।
আঁধার বাধা আমার ঘরে, জানি না কঁদি কাহার তরে।
চরণসেবার সাধনা আনো, সকল দেবার বেদনা আনো—
নবীন প্রাণের জাগরমন্ত্র কানে কানে বোলো।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ