নানু দাদু হচ্ছে শিশু

শিল্পী: বাংলা গান

নানু দাদু হচ্ছে শিশু

শিশু পার্কে যেয়ে

নাগর দোলায় দুলছে তারা

ইগলু মিমি খেয়ে

আহা কি মজা, কি মজা।।

খোকা খুকুর দলে চেয়ে থাকে

নানু দাদু তাদের দুলতে ডাকে

সবাই দোলে এবার মজা করে

দাদুর কোলে যেয়ে।।

দুলতে দুলতে নানু মজা করে

বাদাম ভাজা খায় পেটটি ভরে

তাইনা দেখে দাদু রেগে থাকে

ফোকলা দাঁতে চেয়ে।।

—————-

গানটি লিখেছেন ও সুর করেছেন এ.এফ.এম. আলিমউজ্জামান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ